সারাদেশ

পাবনায় র‌্যাবের অভিযান: শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ নারী গ্রেফতার

প্রিন্ট
পাবনায় র‌্যাবের অভিযান: শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ নারী গ্রেফতার

প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, রাত ৯:৫৫

পাবনা জেলা শহরের কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি শর্টগান, বন্দুকের বাট ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ফারহানা খন্দকার (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার (১০ মার্চ) র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে কাচারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ফারহানা খন্দকারের হেফাজত থেকে ১টি আগ্নেয়াস্ত্র শর্টগান, ১টি বন্দুকের বাট এবং ১টি অস্ত্রের মেশিনারীজ টুলবক্স উদ্ধার করা হয়।

র‌্যাব-১২-এর অধিনায়ক জানায়, গ্রেফতারকৃত নারী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অস্ত্র ও অপরাধ দমনে র‌্যাবের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।