সারাদেশ

রংপুরে ৪ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

প্রিন্ট
রংপুরে ৪ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, রাত ১১:০১

রংপুর মহানগরীতে মোড়কবিহীন পণ্য বিক্রির অভিযোগে চারটি নামিদামি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কোতয়ালী থানার পায়রা চত্বর ও জাহাজ কোম্পানীর মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

র‌্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় দণ্ড দেওয়া হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন মার্টকে ৫০ হাজার, ভিন্টেজ ওয়ার্ল্ডকে ৫০ হাজার, রয়ালিটি মেগামলকে ৩০ হাজার এবং নিশাত বেনারশীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১৩ জানায়, অবৈধ মজুতদারি, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। অভিযানে র‌্যাব-১৩-এর সদর কোম্পানির সদস্য এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।