র্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় দণ্ড দেওয়া হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন মার্টকে ৫০ হাজার, ভিন্টেজ ওয়ার্ল্ডকে ৫০ হাজার, রয়ালিটি মেগামলকে ৩০ হাজার এবং নিশাত বেনারশীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-১৩ জানায়, অবৈধ মজুতদারি, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। অভিযানে র্যাব-১৩-এর সদর কোম্পানির সদস্য এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত