পরে সকল ইজারাদারদের উপস্থিতিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন দরপত্রের ফলাফল প্রকাশ করেন। দরপএ তথ্য অনুযায়ী ফতুল্লা হাট বাজারের ৫৫ লাখ ৫ হাজার টাকায়ইজারা পেয়েছেন ফতুলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ডিগ্রিচর হাট বাজারের ইজারা পেয়েছেন মাহবুব আলম জুলহাস। তিনি ২৫ হাজার টাকায় এক বছরের জন্য ইজারা পান। ফতুল্লা বাজার পশু জবাই ইজারা ১ লাখ ১০ হাজার টাকায় ইজারা পেয়েছেন বাসেক আলি।
ডিগ্রীচর ঘাট ইজারা পেয়েছেন আব্দুল ওহাব। তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে ৬১ লাখ টাকায় ঘাট পেয়েছেন। কাশীপুর ইউনিয়নের গুদারাঘাট ৪ লাখ ৩ হাজার টাকায় পেয়েছেন মোহাম্মদ আলী বাবু। এছাড়া ৬ লাখ টাকায় মসিনাবন্ধ গুদারাঘাট পেয়েছেন মোঃ মহসিন।
উত্তর কাশিপুর গুদারাঘাট ইজারা পেয়েছেন মোঃ ছানার হোসেন। তিনি ৩ লাখ ৫৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন। পুরান গুগনগর ঘাট ইজারা পেয়েছেন আমির হোসেন। তিনি ৪৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন।
বক্তাবলী হাট বাজার এর কোন দরপত্র জমা পড়েনি। তাই পরবর্তী সময়ে এ বাজারের দরপএ পুনরায় আহবান করা হবে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দরপএ সম্পূর্ণ হয়েছে।
মতামত