বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের গড়িয়ারপাড়া এলাকায় জেলা ছাত্রশিবির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মূলত কুরআন নাজিলের মাস। হাফেজে কুরআনরা এই পবিত্র আমানত নিজেদের হৃদয়ে ধারণ করেন। তাদেরকে সম্মান প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি ছাত্রদের কুরআনের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন। অনুষ্ঠানে আলোচনা শেষে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের হাফেজ ছাত্রদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মতামত