গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বিল্লাল হোসেন (৩৮), রতন ওরফে ওরফে মগা রতন (৩৫), ইসমাইল (৪৫)।
পুলিশ সুত্রে জানায়, বিল্লাল হোসেনের কাছ থেকে ১৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত রতন ও ইসমাইল ডাকাতি এবং চুরি মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ৩ আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত