সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মাদক ও ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মাদক ও ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার

প্রকাশিত : ১৩ মার্চ ২০২৬, রাত ১১:১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিশেষ অভিযানে ১৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারি এবং ডাকাতি ও চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বিল্লাল হোসেন (৩৮), রতন ওরফে ওরফে মগা রতন (৩৫), ইসমাইল (৪৫)। 

পুলিশ সুত্রে জানায়, বিল্লাল হোসেনের কাছ থেকে ১৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত রতন ও ইসমাইল ডাকাতি এবং চুরি মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ৩ আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।