সারাদেশ

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার: সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

প্রিন্ট
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার: সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

প্রকাশিত : ১৩ মার্চ ২০২৬, রাত ১১:৫১

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বর্তমানে তাঁর মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত প্রথম দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। তবে শারীরিক জটিলতা বিবেচনায় চিকিৎসকরা অবিলম্বে দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু করেন, যা শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল।

পারিবারিক সূত্র জানায়, গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

এদিকে প্রবীণ এই নেতার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।