আবু হানিফ স্বপন পাবনার পরিচিত সেবামূলক সংগঠন বন্ধু কল্যাণ ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক। তার ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে এলাকায় মানবিক কাজের দীর্ঘ তালিকা রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য অসহায় নারীদের আত্মনির্ভরশীল করতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ। ৩নং ওয়ার্ডের প্রবীণদের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচি। অভাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতে নগদ অর্থ সহায়তা। বর্ষায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারসহ জনদুর্ভোগ লাঘবে সরাসরি মাঠে থাকা।
নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে আবু হানিফ স্বপন বলেন, আমি ৩নং ওয়ার্ডবাসীকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিতে চাই। বিশেষ করে এলাকার অবকাঠামো উন্নয়ন ও নারীদের অধিকার রক্ষায় কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
স্থানীয় বাসিন্দাদের মতে, স্বপন একজন জনবান্ধব মানুষ। বিপদে-আপদে তাকে সবসময় পাশে পাওয়া যায়। এলাকার সার্বিক উন্নয়নে তার মতো একজন মানবিক জনপ্রতিনিধিই এখন সময়ের দাবি।
মতামত