সারাদেশ

ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড দ্রুত মিলবে কারামুক্তি

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড দ্রুত মিলবে কারামুক্তি

প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, রাত ৯:৩২

আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর আসামিদের দ্রুত কারামুক্তির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে অনলাইন ই-বেইল বন্ড সেবা। এর মাধ্যমে জামিন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও ভোগান্তি কমে স্বচ্ছতা আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ভার্চুয়ালি যুক্ত হয়ে ঠাকুরগাঁওসহ দেশের ১২টি জেলায় একযোগে এই ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

নতুন এই অনলাইন সেবার ফলে আদালত থেকে জামিন আদেশের পর নথিপত্র আদান-প্রদান ও বেইল বন্ড দাখিলের সময় একসংগে অনেক কমে আসবে। ফলে জামিনপ্রাপ্ত আসামিদের কারাগার থেকে মুক্তির আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশা করছেন আইন পেশাজীবী ও বিচারপ্রার্থীরা।