স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে নির্মিত এই সুইচগেট দিয়ে কয়েকটি বিল ও মাঠের পানি চিরি নদীতে প্রবাহিত হয়। একই সঙ্গে প্রায় ৫০টি পরিবারের কৃষিপণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এটি। সম্প্রতি পানির প্রবল স্রোতে সুইচগেটের মাটি ধসে গেটের অংশবিশেষ ভেঙে গেছে। এর ফলে নিকটস্থ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নির্মিত ব্রিজটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে।
সবচেয়ে বেশি বিপদে পড়েছে সুইচগেট সংলগ্ন মোস্তাফিজুর রহমান মোস্তাকের পরিবার। মাটি ধসে ঘরের নিচের অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এছাড়া সুইচগেটটি পুরোপুরি ভেঙে গেলে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা এবং কৃষিকাজে চরম দুর্ভোগ দেখা দেবে বলে আশঙ্কা স্থানীয়দের।
ক্ষতিগ্রস্ত পরিবারসহ স্থানীয় বাসিন্দারা জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সুইচগেটটি স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন জানান, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত