বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার নতুন কমিটিকে ঘিরে চাঙা হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। পদপ্রত্যাশীদের মধ্যে জেলা ছাত্রদলের শীর্ষ পদে এখন সবচেয়ে আলোচিত নাম ত্যাগী ও মেধাবী ছাত্রনেতা মীর সানজিদ প্রান্ত। সাধারণ নেতাকর্মীদের মতে, রাজপথের সক্রিয়তা ও ক্লিন ইমেজের কারণে সভাপতি পদের দৌড়ে তিনি সবার চেয়ে এগিয়ে রয়েছেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব এবং জেলা ছাত্রদলের সাবেক এই সদস্য পারিবারিক সূত্রেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে তার সাহসী ভূমিকা দলীয় মহলে প্রশংসিত হয়েছে।
নিজের লক্ষ্য ও অঙ্গীকার নিয়ে মীর সানজিদ প্রান্ত বলেন, নেতৃত্ব পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে সুযোগ পেলে আমি পাবনা জেলা ছাত্রদলকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলব। তৃণমূলকে সুসংগঠিত করে শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য। তিনি আরও যোগ করেন, ছাত্রদল কোনো হেলমেট বা সন্ত্রাসী বাহিনী নয়, এটি সাধারণ ছাত্রদের সংগঠন। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশ পালন করাই হবে আমার প্রধান কাজ।
তৃণমূলের কর্মীরা মনে করছেন, প্রান্তর মতো লড়াকু ও শিক্ষিত নেতৃত্ব দায়িত্ব পেলে পাবনায় ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে।
মতামত