পৌর সদরের বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয়। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এর আশপাশের জনবহুল এলাকায় মশক নিধন স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানটির উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। উদ্বোধনকালে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে পৌরসভার এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অভিযানে সংশ্লিষ্টরা বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং ডেঙ্গু মোকাবিলায় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
মতামত