নিহত রুহুল আমিন মানিকগঞ্জের হরিরামপুর থানার বসন্তপুর গ্রামের রহমান মৃধার ছেলে। তিনি পেশাগত কারণে রূপগঞ্জের মাহমুদাবাদ ফকিরবাড়ি এলাকায় বসবাস করতেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত