সারাদেশ

সিদ্ধিরগঞ্জে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের ইফতার মাহফিল

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের ইফতার মাহফিল

প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, রাত ১১:৩৩

অসহায় মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে সিদ্ধিরগঞ্জে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার এম এস টাওয়ারের ফুড গার্ডেনে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনির হোসেন বলেন, মানবাধিকার প্রতিদিনের জন্য অপরিহার্য। এই সংগঠনটি জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের মূল লক্ষ্য গরিব ও অসহায় মানুষের অধিকার বাস্তবায়ন, ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের চর্চায় নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দারিদ্র্য আজ বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। মানবাধিকার প্রতিষ্ঠায় দারিদ্র্য দূরীকরণ আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।

সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের জাগরণ পত্রিকার সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংবাদিক তোফাজ্জল হোসেন মায়া, নাদিম হোসেন, মীর কাসেম, সমাজসেবক ও রাজনীতিবিদ ইমাম হোসেন বাদল, আবুল খায়ের এবং এস এম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বাংলাদেশের মানুষের মানবাধিকার সুরক্ষা এবং পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।