সারাদেশ

পাবনায় নেশার টাকা না পেয়ে মায়ের গলায় ছুরি চালাল ছেলে

প্রিন্ট
পাবনায় নেশার টাকা না পেয়ে মায়ের গলায় ছুরি চালাল ছেলে

প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, বিকাল ৫:৩৪

পাবনার আতাইকুলায় নেশার টাকার জন্য নিজের জন্মদাত্রী মায়ের গলায় ছুরি চালিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রবিবার (১৫ মার্চ) রাতে আতাইকুলা ইউনিয়নের কাকিলাখালী গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। অভিযুক্ত সাজ্জাদ হোসেন (২০) ওই গ্রামের বাকি বিল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদ দীর্ঘদিন ধরে ইয়াবায় আসক্ত। ঘটনার সময় এশার নামাজ শেষে তার মা তাকে নেশা ছেড়ে তওবা করার অনুরোধ জানালে সাজ্জাদ ক্ষিপ্ত হয়ে ওঠে। বাকবিতণ্ডার একপর্যায়ে সে ধারালো ছুরি দিয়ে মায়ের গলায় আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে সাজ্জাদকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে দ্রুত পাবনার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে তাৎক্ষণিক অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

আতাইকুলা থানার পুলিশ জানায়, অভিযুক্ত সাজ্জাদ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।