এছাড়াও মুরাদনগর থেকে আসা শাকিল মিয়া (২৫), কুমিল্লার ওসমান গনি (২৪), নওগাঁর জাহিদ (২০), বন্দরের কাউছার (২০), মানিকগঞ্জের ইছাহাক মিয়া (৩২), লৌহজংয়ের হুমায়ূন কবির (৩৫), কদমতলীর রাকিব মিয়া (২৮) এবং খুলনার মিলন সরদারকে (৩৩) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ জন চিহ্নিত মাদক কারবারি। তাদের কাছ থেকে ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২২২ পুরিয়া হেরোইন এবং ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারি ছাড়াও ধর্ষণ, চুরি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত