সংবর্ধনা প্রাপ্তরা হলেন— স্যানিটারি ইন্সপেক্টর অচিন্ত্য কুমার সাহা, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) মো. সহিদুল ইসলাম এবং ফার্মাসিস্ট মৃদুল কুমার সাহা।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) তুষার কান্তি ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী
মেডিকেল অফিসার ডা. আবু তাহের মোহাম্মদ রাসেল এবং বিদায়ী কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন, নার্সিং সুপারভাইজারসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী অতিথিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মতামত