পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসুচির আওতায় ৩০৮৫টি ভিজিএফ কার্ড সোনারগাঁ পৌর এলাকার দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও প্রতি ১০ কেজিতে দেওয়া হয়েছে, ৮ কেজি ৮৯০ গ্রাম, ৮ কেজি ৮০০ গ্রাম, ৯ কেজি ৪১০ গ্রাম, ৯ কেজি ২৩০ গ্রাম, ৯ কেজি ১৫০ গ্রাম ও ৯ কেজি ২৬০ গ্রাম চাল।
চাল নিতে আসা পৌর এলাকার দুস্থ ও হতদরিদ্র পরিবারের একাধিক ব্যক্তিরা জানান, ভাড়াটিয়ারা কার্ড পেলেও স্থানীয় গরীব যারা অনেকেই এই কার্ড পায়নি। মুখ দেখে দেখে কার্ড দেওয়া হয়েছে। সরকারী ভাবে আমাদের গরীবদের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও আমরা পুরো ১০ কেজি পাইনি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সোনারগাঁ পৌর প্রশাসক আসিফ আল জিনাত বলেন, চাল ১০ কেজি করে দেওয়ার কথা ১০ কেজিই দেওয়া হয়েছে। এখনও কেউ অনিয়মের অভিযোগ করেনি। অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
মতামত