এক শুভেচ্ছা বার্তায় মো: শাহিন হাসান (ফরাজী) বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর সারা বিশ্বে অত্যন্ত উৎসাহ ও আনন্দের সাথে উদযাপিত হয়। রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে এই আনন্দঘন মুহূর্ত। ঈদ আমাদের মাঝে বয়ে আনে আনন্দের বার্তা এবং আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের এক মহান সুযোগ।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করে। ঈদের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হওয়া উচিত হিংসা, বিদ্বেষ ও হানাহানি মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য ও মানবতার এক ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনে একযোগে কাজ করা।
সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে শাহিন ফরাজী বলেন, কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন ঈদের দিনে অভুক্ত না থাকে, সেজন্য সামর্থ্যবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। পবিত্র এই দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে শান্তির অমীয় ধারা প্রবাহিত হোক এটাই আমার প্রার্থনা।
পরিশেষে তিনি আবারও সিদ্ধিরগঞ্জসহ দেশবাসীকে ঈদ মোবারক জানিয়ে সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
মতামত