সারাদেশ

আড়াইহাজারে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
আড়াইহাজারে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ১১:১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) আড়াইহাজার সাংবাদিক ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আড়াইহাজার সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক সোহান-এর সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ মমিনুল হক সরকার।

প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, সততা ও নিষ্ঠা থাকলে সমাজে সঠিক মূল্যায়ন পাওয়া যায়। সাংবাদিকদের সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং দায়িত্বশীল কলম সৈনিক হিসেবে গড়ে উঠতে হবে। নৈতিকতা ও আদর্শ ধারণ করে সাংবাদিকতা করলে দেশ ও জাতি উপকৃত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা হাদি উল ইসলাম বলেন, আল্লাহর বিধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমাজের অন্য সব শ্রেণি-পেশার মানুষের মতো সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, আড়াইহাজার সাংবাদিক ফোরামের সেক্রেটারি মোঃ বাশির, বাইতুল মাল সম্পাদক হুমায়ুন কবির সাদি, রূপগঞ্জের সাংবাদিক ফয়সাল ভুঁইয়াসহ স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।