স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার দত্তপাড়া এলাকার মো. ইউনুসের পরিত্যক্ত জমি, দত্তপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশের এলাকা এবং দৌলোরবাগ মসজিদের পাশে গড়ে উঠেছে একাধিক অবৈধ চুনা কারখানা। এসব কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও তীব্র তাপে আশপাশের পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এর আগে কয়েকবার অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কিছুদিন পরই কারখানাগুলো আবার চালু হয়ে যায়। যখন সারাদেশে তীব্র গ্যাস সংকট চলছে, তখন এসব কারখানায় দিনরাত গ্যাস পুড়িয়ে চুন উৎপাদন করা হচ্ছে। এতে একদিকে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ রান্নার গ্যাস না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ঘরে গ্যাস থাকে না, কিন্তু অবৈধ কারখানায় দিনরাত গ্যাস জ্বলছে। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে কারখানা চালানো আইনত দণ্ডনীয় হলেও কোনো প্রতিকার মিলছে না।
এ বিষয়ে তিতাস গ্যাস ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা স্থায়ীভাবে এসব অবৈধ কারখানা উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মতামত