সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত : ২০ মার্চ ২০২৬, রাত ১:০৮

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ। তার ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ মার্চ বিকাল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয়দের সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগে এলাকার নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ঈদ উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক তত্ত্বাবধান করেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা রিয়াজুল হাসান রিনাজ। এসময় উপস্থিত ছিলেন নাসিক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ প্রীতমসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে করে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে এবং সমাজে সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হয়।