ভুক্তভোগী হাফিজুল ইসলাম জানান, পুষ্পপাড়া গ্রামের ক্যানালপাড় সংলগ্ন নিজের ৫০ শতাংশ জমিতে তিনি শখের বসে ও লাভের আশায় শবরি জাতের কলার চাষ করেছিলেন। নিবিড় পরিচর্যায় বড় হওয়া গাছগুলোর অনেকগুলোতেই ইতিমধ্যে কাঁদি এসেছিল। কিন্তু শনিবার রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা পুরো বাগানের গাছগুলো কেটে ফেলে রেখে যায়।
স্থানীয় বাসিন্দা আয়েশা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে তা ভাবাই যায় না। ফলন্ত গাছগুলো এভাবে কেটে ফেলা একটি জঘন্য অপরাধ। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
ঘটনাটি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আমরা ক্ষতিগ্রস্ত বাগানটি দেখেছি। ভুক্তভোগী কৃষককে সরকারি প্রণোদনা বা অন্যান্য কর্মসূচির মাধ্যমে সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
মতামত