সোমবার (১১ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনপ্রতিনিধিদের উদ্দেশে ডিসি আরও বলেন, জনগণ আপনাদের মাধ্যমে উপকৃত না হলে আপনাদের কোনো সফলতা আসবে না। জনগণের কল্যাণের মাঝেই জনপ্রতিনিধিদের প্রকৃত সার্থকতা নিহিত।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন, ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নুর এবং সদর-সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) দেবযানি কর।
এছাড়াও উপস্থিত ছিলেন কাশিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী শামীম আহমেদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউপি চেয়ারম্যান সেলিম মিয়াসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা আগামী বুধবার শেষ হবে।
মতামত