সারাদেশ

মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রিন্ট
মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রকাশিত : ২৭ মার্চ ২০২৬, সন্ধ্যা ৮:১৮

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের জেরে সাবেক জেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম ও স্থানীয় বিএনপি নেতা লিপটন মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় লিপটন মিয়ার সমর্থকেরা একটি গার্মেন্টসে হামলা চালালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে গার্মেন্টস কারখানায় ভাঙচুর, কয়েকটি দোকানঘরে লুটপাট এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গার্মেন্টস কর্তৃপক্ষ জানিয়েছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।