সংগঠনের সভাপতি ড. মুসাফির নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা এবং মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার রঞ্জন দেবনাথের রচনা এবং ড. মুসাফির নজরুলের নির্দেশনায় সামাজিক নাটক ‘অনুসন্ধান’ মঞ্চায়িত হলে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও নানা আয়োজন থাকছে বলে আয়োজকরা জানিয়েছেন।
মতামত