সারাদেশ

লালমোহনে ইউপি নির্বাচন: প্রচারণায় ব্যস্ত মেম্বার পদপ্রার্থী জসিম উদ্দিন

প্রিন্ট
লালমোহনে ইউপি নির্বাচন: প্রচারণায় ব্যস্ত মেম্বার পদপ্রার্থী জসিম উদ্দিন

প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, রাত ১০:৫৫

ভোলার লালমোহন উপজেলার ১০ নং মোতাহার নগর ইউনিয়নের সম্ভাব্য নির্বাচনী তফসিলকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বিশেষ করে ২ নং ওয়ার্ডে (সাবেক ৬ নং ওয়ার্ড) মেম্বার পদপ্রার্থী হিসেবে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জসিম উদ্দিন হাজী।

জসিম উদ্দিন হাজী বর্তমানে ১০ নং মোতাহার নগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনে নিজের অবস্থান শক্ত করতে তিনি ওয়ার্ডের প্রতিটি হাট-বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তরুণ এই রাজনীতিকের পরিচ্ছন্ন ভাবমূর্তি ও বিগত দিনের সামাজিক কর্মকাণ্ডের কারণে সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।

প্রচারণা চলাকালে জসিম উদ্দিন হাজী বলেন, আমি দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, ২ নং ওয়ার্ডের ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তবে সবাইকে সাথে নিয়ে এই ওয়ার্ডকে একটি আদর্শ, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলব।

এলাকার সাধারণ ভোটাররা জানান, সৎ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে জসিম উদ্দিন হাজী তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।