সারাদেশ

ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রিন্ট
ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রকাশিত : ৯ মে ২০২৬, রাত ১১:০০

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, জুয়েল (২৩) ও মো. রমজান (২১)। অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১৫০ পিস ইয়াবা, ১ হাজার পুরিয়া হেরোইন, ৪৫০ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মাদকসহ যেকোনো অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।