সারাদেশ

মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত: আহত ১

প্রিন্ট
মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত: আহত ১

প্রকাশিত : ২ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৪

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে বাসচাপায় আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ফাতেমা বেগম (৬০) নামে এক নারী আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে মহাসড়কের গড়ের মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর বামনডাঙ্গা উপজেলার রামভদ্র গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে আনিসুর রহমান মোটরসাইকেলযোগে রংপুর থেকে আসছিলেন। গড়ের মাথা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আনিসুর। স্থানীয়রা আহত ফাতেমাকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মিঠাপুকুর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।