সারাদেশ

গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব হলেন সোহাগ

প্রিন্ট
গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব হলেন সোহাগ

প্রকাশিত : ১০ মে ২০২৬, রাত ৯:৪৬

গত ৮ মে সাভারের গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিশেষ সাংগঠনিক সম্মেলনে গণসংহতি আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব হিসেবে মোহাম্মদ সোহাগের নাম ঘোষণা করা হয়েছে। সম্মেলনে দলের ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী ও ২১৫ সদস্যের জাতীয় পরিষদের নাম প্রকাশ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নারায়ণগঞ্জ মহানগর কমিটির অধীনে তিনি এই নতুন দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব¡ গ্রহণের পর মোহাম্মদ সোহাগ সিদ্ধিরগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, দেশব্যাপী আগত প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলনের সমাপনী অধিবেশনে দলের গঠনতন্ত্র সংশোধন ও নতুন নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

জনগণের স্বার্থে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন নিয়েই আমরা আমাদের এই সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের আকাক্সক্ষা বাস্তবায়ন করব এবং সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।