জেলা সৎসঙ্গ আশ্রমের সভাপতি চিত্তরঞ্জন জোরদারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় সৎসঙ্গের সভাপতি প্রাণশঙ্কর দাস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঋত্বিক সচিব নিরঞ্জন দেবনাথ।
বক্তারা ঠাকুরের জীবন ও দর্শনের ওপর আলোকপাত করে বলেন, ধর্ম মানেই হলো বাঁচার মর্ম অনুধাবন করা। ক্ষণজন্মা এই মহাপুরুষ জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সত্যানন্দ দত্ত, ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
এজাজুর রহমান শামীম, আহ্বায়ক, উপজেলা বিএনপি। পল্লব বিশ্বাস রিটু, চেয়ারম্যান, বটিয়াঘাটা ইউপি।
প্রতাপ ঘোষ, সভাপতি, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব।
এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় সৎসঙ্গের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ ভক্ত উপস্থিত ছিলেন। সৎসঙ্গ নির্বাহী পরিষদের প্রচার সম্পাদক হিরন্ময় ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মুহিত কুমার বিশ্বাস, ড. নরেশ চন্দ্র মধু, খন্দকার ফারুক হোসেন ও উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত রায়। পরিশেষে এক প্রার্থনা সভা ও মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মতামত