গ্রেপ্তারকৃত ফিরোজ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার মৃত আলাউদ্দিন সরদারের ছেলে। গত বুধবার (১২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকে ওই নারী সন্তানসহ ঘারমোড়া এলাকায় বসবাস করছেন। সম্প্রতি যৌথ ব্যবসার শেয়ার নিয়ে ফিরোজের ছেলে মুন্নার সঙ্গে ভুক্তভোগীর বড় ছেলের বিরোধ চলছিল। এছাড়া দীর্ঘদিন ধরে ফিরোজ তাঁর সৎমাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও হুমকি দিয়ে আসছিলেন।
এরই জেরে গত মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সুযোগ বুঝে নিজ ঘরে ডেকে নিয়ে সৎমাকে জোরপূর্বক ধর্ষণ করেন ফিরোজ। ঘটনাটি জেনে প্রতিবাদ করায় ভুক্তভোগীর ছোট ছেলেকে পিটিয়ে জখম করেন ফিরোজের ছেলে মুন্না।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মামলা দায়েরের পর দিনই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলায় যুক্ত অপর আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মতামত