তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক জানান, সড়কের ঢালে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর ঘাতকরা লাশটি এখানে ফেলে গেছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত