উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদরের ডিসি পার্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জমানো ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অভিযান চলাকালে ভবনের চারপাশ, ড্রেন, ছাদ এবং পরিত্যক্ত টায়ার ও টবে জমে থাকা পানি অপসারণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে তিন দিনের বেশি কোথাও পানি জমিয়ে না রাখার আহ্বান জানানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিবগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের কোনো বিকল্প নেই। জনস্বার্থে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।
মতামত