জিডি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সুমনের সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল না। গত ২৮ মার্চ এক প্রবাসীর মাধ্যমে পরিবার জানতে পারে সুমন দেশে ফিরেছেন। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ সুমনের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি এবং মুখমণ্ডল লম্বাটে।
ছেলের কোনো হদিস না পেয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার। এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ যুবককে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মতামত