স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর একটি বিশেষ গ্রুপ সমিতির অফিসটি দখলে নেয়। এরপর থেকে বাড়ির মালিক, ফ্ল্যাট মালিক ও দোকানদারদের কাছ থেকে আগের তুলনায় প্রায় তিন গুণ বেশি চাঁদা আদায় করা হচ্ছে। আগে যেখানে দোকানপ্রতি ১০০ টাকা চাঁদা নেওয়া হতো, এখন সেখানে ৩৫০ টাকা দিতে বাধ্য করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এই বাড়তি টাকা এলাকার উন্নয়নে ব্যয় না করে লুটপাট করা হচ্ছে।
অফিস দখলকে কেন্দ্র করে একাধিকবার মারামারির ঘটনার পর জেলা সমাজসেবা কার্যালয় থেকে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হলেও পরিস্থিতির দৃশ্যত কোনো পরিবর্তন হয়নি। এ অবস্থায় হীরাঝিল এলাকার বাসিন্দারা নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা হোক। ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে এবং সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে।
মতামত