জন্মগতভাবে কথা বলতে ও শুনতে না পারলেও পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর অধ্যবসায় তাকে এই সাফল্যের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছে। পরিবার ও শিক্ষকদের নিরবচ্ছিন্ন সমর্থনে শারীরিক সব প্রতিবন্ধকতা পেরিয়ে পরীক্ষার অসাধারণ প্রস্তুতি নেয় সে।
পুন্ডুরিয়া আল-আরাফাহ্ একাডেমি অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ কে এম আরশাদ আলী ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো শারীরিক সীমাবদ্ধতাই যে স্বপ্নপূরণের বাধা হতে পারে না, কলি তা প্রমাণ করেছে। তার এই অর্জন অন্যান্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা।
কলির এ সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের পাশাপাশি পুরো এলাকায় এখন আনন্দের আমেজ বিরাজ করছে।
মতামত