সারাদেশ

বটিয়াঘাটায় উপজেলা প্রশাসনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিন্ট
বটিয়াঘাটায় উপজেলা প্রশাসনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, রাত ১২:১২

খুলনার বটিয়াঘাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও একাদশ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে স্থানীয় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ খেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একাদশকে ৩-০ গোলে হারিয়ে জয়ী হয় ইউএনও একাদশ।

ইউএনও একাদশের হয়ে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে দলের জয় নিশ্চিত করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান। আর উদীয়মান খেলোয়াড়-এর পুরস্কার পান খুলনা সিটি ফুটবল একাডেমির তরুণ ফুটবলার মুশফিকুর রহমান সিয়াম।

উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মো. সেলিম সুলতান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা ও স্থানীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারসহ অনেকে। শত শত ক্রীড়ামোদী দর্শক এ প্রীতি ম্যাচটি উপভোগ করেন।