সারাদেশ

সোনারগাঁওয়ে প্রাইভেটকারসহ ৩২ কেজি গাঁজা জব্দ

প্রিন্ট
সোনারগাঁওয়ে প্রাইভেটকারসহ ৩২ কেজি গাঁজা জব্দ

প্রকাশিত : ৪ এপ্রিল ২০২৬, রাত ১০:৫৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি প্রাইভেটকার ও ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত মাদক কারবারি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, অভিযানে জাঙ্গাল গ্রামের আব্দুল করিম বেপারীর বাড়ির গ্যারেজে তল্লাশি চালানো হয়। সেখানে পার্কিং করা একটি প্রাইভেটকারের ব্যাকডালা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারি ইমন শেখ (৩৫) ও তার স্ত্রী ঝর্না বেগমকে (২৫) আসামি করা হয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহিববুল্লাহ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বিভিন্ন সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। পুলিশের এই সাঁড়াশি অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে এবং স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।