সারাদেশ

সিদ্ধিরগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত : ৪ এপ্রিল ২০২৬, রাত ১০:৫৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ মো. সিরাজুল হক (৫৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৪ এপ্রিল) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় পোল্ডার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিরাজুল হক ফেনী সদর থানার পশ্চিম রামপুর এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।