স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে সদর নৌ-থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরনে কালো প্যান্ট ও কালো-হলুদ রঙের টি-শার্ট ছিল। সদর নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান খান জানান, মরদেহটি অন্তত ৫-৬ দিন আগের হওয়ায় পচন ধরেছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙুলের ছাপ সংগ্রহসহ কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা না কি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যাবে।
মতামত