স্থানীয়দের অভিযোগ, সিদ্ধিরগঞ্জের কদমতলী খালপাড় এলাকাকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছে জীবন। তার নিজস্ব বাহিনী দিয়ে এলাকায় মাদক বিক্রি ও সেবন এখন নিত্যদিনের চিত্র। নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা জানান, এলাকায় পুলিশের তৎপরতা না থাকায় জীবন সেখানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। তার অত্যাচার ও বাহিনীর ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না।
অনুসন্ধানে জানা যায়, গত ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সামনের সারিতে থেকে সশস্ত্র হামলা চালিয়েছিল এই জীবন। তার বিরুদ্ধে ছাত্র নিহতের ঘটনায় একাধিক মামলা থাকলেও সে দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ, এলাকার গ্যাস সিন্ডিকেটের অন্যতম হোতা হিসেবে সে পরিচিত।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় জীবনের মতো সন্ত্রাসীরা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। তাকে এখনই আইনের আওতায় আনা না হলে কদমতলী এলাকার সামাজিক পরিবেশ ভয়াবহ অন্ধকারের দিকে ধাবিত হবে। দ্রুত জীবন ও তার বাহিনীকে গ্রেপ্তারের জন্য জেলা পুলিশ ও র্যাবের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি
মতামত