সারাদেশ

পাবনায় নতুন ওসির সাথে পরিবহন নেতাদের মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা

প্রিন্ট
পাবনায় নতুন ওসির সাথে পরিবহন নেতাদের মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা

প্রকাশিত : ৫ এপ্রিল ২০২৬, সকাল ১১:০১

পাবনা সদর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। রোববার (৫ এপ্রিল) দুপুরে থানা কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়।

সভায় মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, চাঁদাবাজি নির্মূল এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ওসি তারিকুল ইসলাম বলেন, সড়কে যেকোনো সমস্যায় পুলিশ সাধারণ শ্রমিকদের পাশে থাকবে। চাঁদাবাজি ও বিশৃঙ্খলা রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। বিশেষ করে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংগ্রহে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক কবির বলেন, মাদকাসক্ত চালক ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। সড়কে কেউ চাঁদাবাজি করলে তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হবে। নিরাপদ সড়ক ও যানজট নিরসনে আমরা ট্রাফিক পুলিশকে সব ধরনের সহযোগিতা করব।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক কবির সভাপতি পাবনা জেলা ট্রাক মালিক সমিতি।

আব্দুল বারিক সভাপতি ট্রাক শ্রমিক ইউনিয়ন, ফিরোজ খান সভাপতি মোটর শ্রমিক ইউনিয়ন।

শ্রমিক নেতা পনি বিশ্বাস সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে পরিবহন নেতারা পাবনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নবনিযুক্ত ওসির বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেন।