সারাদেশ

পাবনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে জহুরুল ইসলাম বিশুর দায়িত্ব গ্রহণ

প্রিন্ট
পাবনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে জহুরুল ইসলাম বিশুর দায়িত্ব গ্রহণ

প্রকাশিত : ৫ এপ্রিল ২০২৬, রাত ১১:২৯

পাবনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। রোববার (৫ এপ্রিল) জেলা পরিষদের রশীদ হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজ্জামেল হক কবির এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

দায়িত্ব গ্রহণকালে জহুরুল ইসলাম বিশু রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং অর্পিত দায়িত্ব সততার সাথে পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ দেশের ৪২টি জেলা পরিষদে ত্যাগী নেতাদের অগ্রাধিকার দিয়ে নতুন প্রশাসক নিয়োগ দেয়। এরই ধারাবাহিকতায় পাবনা সদর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ জহুরুল ইসলাম বিশুকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।