গ্রেপ্তারকৃতরা হলেন, আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমিন শিলু ও হাজরাবাড়ী পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ৩৬ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রুহুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এদিকে, মাদকসহ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়কের পদ থেকে আল আমিন শিলুকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।
স্থানীয়দের অভিযোগ, দুই মাদক ব্যবসায়ী প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে মাদকের সিন্ডিকেট চালাচ্ছিল। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
মতামত