জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বৈশাখের এই আনন্দ আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমীর ক্ষুদে শিল্পীদের কবিতা আবৃত্তি, নাচ ও গানে মুখরিত হয়ে ওঠে জেলা স্কুল প্রাঙ্গণ। প্রাণের উৎসবে মেতে ওঠে সব বয়সের মানুষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দিনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।
রংপুর জেলা প্রশাসকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতামত