জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন ডা. আনিছুর রহমানসহ হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ টিকাদান কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত। জেলার সকল উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং অভিভাবকদের তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার অনুরোধ করেন।
মতামত