সারাদেশ

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১:১৭

ঠাকুরগাঁওয়ে হামের সংক্রমণ মোকাবিলায় তিন সপ্তাহব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন ডা. আনিছুর রহমানসহ হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ টিকাদান কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত। জেলার সকল উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং অভিভাবকদের তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার অনুরোধ করেন।