সারাদেশ

লালমোহনে ১০নং মোতাহার নগর ইউপি নির্বাচনে আলোচনায় সুমন হাওলাদার

প্রিন্ট
লালমোহনে ১০নং মোতাহার নগর ইউপি নির্বাচনে আলোচনায় সুমন হাওলাদার

প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৬, রাত ৯:৫২

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলার ১০নং মোতাহার নগর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে রয়েছেন তরুণ রাজনীতিবিদ ও সাংবাদিক মোঃ সুমন হাওলাদার।

তফসিল ঘোষণার আগেই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা ও হাট-বাজারে গণসংযোগ শুরু করেছেন তিনি। এশিয়া টিভির ভোলা জেলা প্রতিনিধি ও দৈনিক সরজমিন বাংলাদেশ সমাচার পত্রিকার সাথে যুক্ত সুমন হাওলাদার পেশাগত পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও পরিচিত মুখ। বিশেষ করে স্থানীয় যুবসমাজের কাছে তিনি 'আইকন' হিসেবে পরিচিতি পেয়েছেন।

নির্বাচনী ভাবনা নিয়ে মোঃ সুমন হাওলাদার বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। যেখানেই যাচ্ছি, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, সুযোগ পেলে ১০নং মোতাহার নগর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

এলাকাবাসীর মতে, সুমন হাওলাদার একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে তাঁর সুনাম রয়েছে। তরুণ এই প্রার্থীর সক্রিয় অবস্থান ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁকে নির্বাচনী দৌড়ে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।